ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন আকভান’র প্রভাবে ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান তিস্তায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

ফণী মোকাবিলায় সরকারি সংস্থা এবং বেসরকারি সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিবেদক, সিটিজেন নিউজ: ঘূর্ণিঝড় ফণীকে কেন্দ্র করে সরকারি সব সংস্থা এবং বেসরকারি সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে সাপ্তাহিক ছুটি বাতিল করে শুক্র ও শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় খোলা রাখা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী তার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

ঘূর্ণিঝড় ফণীর কারণে শুক্রবার দুপুর পর্যন্ত দেশের উপকূলীয় জেলাগুলোর ঝুঁকিপূর্ণ অঞ্চলের ৪ লাখ ৪ হাজার ২৫০ জনকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল।

দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সন্ধ্যার মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর ২১ থেকে ২৫ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়ার পরিকল্পনা করেছেন তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী সরকারের সব সংস্থা এবং বেসরকারি সংগঠনগুলোকে সমন্বিতভাবে ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় কাজ করার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনা মোতাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে সারাদেশে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলার প্রস্তুতি গ্রহণ করা হয়ছে।

সেনা, নৌ, বিমান বাহিনী ও কোস্টর্গাডসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তার নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট বাহিনীগুলো ইতোমধ্যে যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছে। ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য আঘাতের পরিপ্রেক্ষিতে দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর মুখ্যসচিব নজিবুর রহমান উপকূলবর্তী জেলাগুলোর প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি বিষয়ে নির্দেশনা দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ফণী মোকাবিলায় সরকারি সংস্থা এবং বেসরকারি সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০৬:১৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯