শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

শুটার লিটন কারাগারে

  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৪৫০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে হত্যাসহ সাত মামলার আসামি শুটার লিটনকে (৩২) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার একদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক বিশ্বজিৎ সরকার।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বুধবার (১৬ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা বিশ্বজিৎ সরকার। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি শুটার লিটনের বিরুদ্ধে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৫ অক্টোবর রাতে শুটার লিটন গ্রেফতার হন র‌্যাবের হাতে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১০- এর সদস্যরা বিশেষ অভিযানে শুটার লিটনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে থেকে দুটি বিদেশি পিস্তল ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শুটার লিটন হত্যা মামলাসহ অন্তত সাতটি মামলার আসামি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com