শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

স্ট্যান্ডার্ড সিরামিক বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে

  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৪০৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে স্ট্যান্ডার্ড সিরামিক। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে কোম্পানিটির শেয়ার দামে বড় ধরনের পতন হয়েছে।

এ দিকে দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দেন। এতে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫৫ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৭ কোটি ১১ লাখ টাকা।

অন্যদিকে শেয়ারের দাম কমেছে ২৯ দশমিক শূন্য ৩ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ২১৫ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৫২৫ টাকা ৫০ পয়সা, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ৭৪০ টাকা ৫০ পয়সা।

স্ট্যান্ডার্ড সিরামিকের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল আরএন স্পিনিং মিলস। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ২৭ দশমিক ৯১ শতাংশ। এর পরেই রয়েছে আলহাজ টেক্সটাইল। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ২১ দশমিক ৪৫ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- মোজাফফর হোসেন স্পিনিং মিলসের ১৬ দশমিক ৬৭ শতাংশ, আর্গন ডেনিমস’র ১৫ ৬৩ শতাংশ, এনভয় টেক্সটাইলের ১৪ দশমিক ৭৮ শতাংশ, ন্যাশনাল পলিমারের ১৩ দশমিক ২৮ শতাংশ, জিকিউ বল পেনের ১২ দশমিক ৯৪ শতাংশ, ডরিন পাওয়ারের ১২ দশমিক ৯৩ শতাংশ এবং মেঘনা কনডেন্সড মিল্কের ১২ দশমিক ৮০ শতাংশ দাম কমেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com