রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সিটিটিসি’র অভিযানে ৯ জন মাদকসেবী গ্রেফতার মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির প্রভাব: শাহজালাল বিমানবন্দরে ৫০০ ফ্লাইট বাতিল, ৫৩৯টি ফ্লাইট পরিচালিত ফ্ল্যাইট এক্সপার্টের ২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে বাংলায় পরিবর্তন আনতে মাঠে স্বয়ং রামের আবির্ভাব ২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট -(ওয়েস্ট বেঙ্গল )এর উদ্যোগে ৫০তম রাজ্য সম্মেলন ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর বলিউডে শোকের ছায়া, প্রয়াত অভিনেত্রী মধু মালহোত্রা ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও সভা পশ্চিম তীরে ২ শিশু ও তাদের বাবা-মাকে হত্যা করেছে ইসরাইল: ফিলিস্তিনি মন্ত্রণালয়

জাপান যাচ্ছেন রাষ্ট্রপতি

  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৩৩৯ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: জাপানের নতুন সম্রাট নারুহিতোর সিংহাসনে আরোহণের অনুষ্ঠানে যোগ দিতে দেশটির সরকারের আমন্ত্রণে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আগামীকাল রোববার দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আবদুল হামিদ জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘জাপানের সম্রাটের সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগ দেয়ার পাশাপাশি অন্যান্য দেশের সরকার-রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করতে পারেন রাষ্ট্রপতি।’

২৭ অক্টোবর দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন প্রেস সচিব।

জানা গেছে, ২২ অক্টোবর টোকিওর ইমপেরিয়াল প্যালেসের ‘হল অব পাইনে’ রাজকীয় ওই আয়োজনে ১৭০টির দেশের বিভিন্ন পর্যায়ের ২ হাজার অতিথি অংশ নেবে।

সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেয়ার পাশাপাশি রাষ্ট্রপতি সম্রাট এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দেয়া ভোজে অংশ নেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com