শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পিরোজপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কুয়েত ফেরত প্রবাসী মোহাম্মদ আক্তারুজ্জামান মিরাশ মিয়ার দুটি আম বাগানে বিভিন্ন জাতের সুস্বাদ আমের সমারোহ তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান

রোহিঙ্গাদের গণহত্যার বিচার হতে হবে : মাহাথির

  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৩৬৭ বার পঠিত

অনলাইন ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গা হত্যাযজ্ঞের বিচার দাবি করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, এ সমস্যা সমাধানে যা প্রয়োজন মালয়েশিয়া এবং অন্যান্য আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলো তার সবকিছুই করবে। তিনি বলেন, আমি মনে করি, মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছে এবং এর বিচার হতে হবে।

১৮তম ন্যাম সম্মেলনের সাইড লাইনে স্থানীয় সময় শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে মাহাথির এই দাবি করেন। বৈঠকের পর পররাষ্ট্র সচিব মো.শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।

ড. মাহাথির বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেন, মালয়েশিয়া কক্সবাজারে তার হাসপাতালের কার্যক্রম চালিয়ে যাবে এবং ভাসানচরের যে দ্বীপে রোহিঙ্গাদের স্থানান্তর করা হবে। এ সময় তিনি সে সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান।

শেখ হাসিনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে দ্বীপটির নিরাপত্তা এবং সুরক্ষাসহ বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। একইসঙ্গে, প্রধানমন্ত্রী দ্বীপটির বর্তমান অবস্থা সম্পর্কেও তার কাছে ব্যাখ্যা করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তার সরকার আরও বাংলাদেশি শ্রমিক নিয়োগে কাজ অব্যাহত রাখবে। তিনি মালয়েশিয়ায় নিয়োজিত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়েও কথা বলেন।

বাংলাদেশ এবং মালয়েশিয়ার সম্পর্ককে অত্যন্ত গভীর আখ্যায়িত করে ড. মাহাথির ভবিষ্যতে বাংলাদেশে মালয়েশীয় বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আশ্বাস প্রদান করেন। বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com