বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

ফ্রান্সে মসজিদে গুলি, অগ্নিসংযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ২৯১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণাঞ্চলের একটি মসজিদে এক ব্যক্তি গুলি চালানোর পর অগ্নিসংযোগ করেছেন। গুলিতে মসিজেদের ৭০ বছর বয়সী দুই মুসল্লি গুরুতর আহত হয়েছেন। ফ্রান্সের পুলিশ বলছে, হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার ফরাসী পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের বেয়ন্নি এলাকার একটি মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা করছিলেন ৮৪ বছর বয়সী এক হামলাকারী। মসজিদে অগ্নিসংযোগের দৃশ্য দেখে ফেলায় ৭৪ ও ৭৮ বছর বয়সী দুই মসুল্লিকে লক্ষ্য করে গুলি ছোড়েন হামলাকারী।

আহত দুই মুসল্লিকে গুরুতর অবস্থায় উদ্ধারের পর পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সন্দেহভাজন হামলাকারী ক্লদ সিনকে তার বাড়ির কাছ থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, সিনকে মসজিদের বাইরে একটি গাড়িতেও আগুন ধরিয়ে দিয়েছিল।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এক টুইট বার্তায় এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, বেয়ন্নি মসজিদের সামনে জঘন্য যে হামলা হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। এ হামলাকারীর শাস্তি এবং আমাদের মুসলিম বাসিন্দাদের সুরক্ষার জন্য সবকিছু করা হবে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফি কাস্টনার হামলাকারীকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি দেশটিতে বসবাসরত মুসলিমদের প্রতি সমর্থন এবং সহমর্মিতা প্রকাশ করেছেন। দেশটির কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালি পার্টির নেতা ম্যারিন লি পেন মসজিদে হামলার এই ঘটনার নিন্দা জানিয়েছেন।

দেশটির মুসলিমবিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে সংশ্লিষ্টতা থাকলেও ডানপন্থী এ নেতা বলেছেন, মসজিদে হামলা…আমাদের আন্দোলনের সব ধরনের নীতি-নৈতিকতার বিরোধী। তবে এই হামলা উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়।
সূত্র : আলজাজিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com