ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

মিয়ানমারে ট্রাক খাদে, ১৫ বৌদ্ধ পুণ্যার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক:মিয়ানমারের শান রাজ্যে বৌদ্ধ পুণ্যার্থীবাহী ট্রাক খাদে পড়ে অন্তত ১৫ নিহত ও ১০ জন হয়েছেন।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় শান রাজ্যের টুঙ্গগি থেকে মান্ডলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। একটি ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

বার্তাসংস্থাকে মিয়ানমারের পুলিশ কর্মকর্তা মুইন্ট সোয়ে জানান, ট্রাকটিতে ২৫ জন লোক ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তা খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে ১৫ জন নিহত হন এবং অপর ১০ জন আহত হন।

তিনি জানান, মরদেহগুলো ইয়াবাংগান জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের মান্দালয় জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সহায়তার জন্য স্থানীয় সরকার দল রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রুটটি দুর্ঘটনার জন্য কুখ্যাত, তবে সোমবারের ঘটনাটি তাদের স্মরণে সবচেয়ে মারাত্মক।

গ্রীষ্মকালে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে ধর্মীয় উৎসবে যোগ দিতে কয়েক লাখ মানুষ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। তবে দেশটির সড়কের নিরাপত্তা ব্যবস্থা উন্নত না হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

মিয়ানমারে ট্রাক খাদে, ১৫ বৌদ্ধ পুণ্যার্থী নিহত

আপডেট টাইম : ১২:২৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯