ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

ফিলিস্তিনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, হতাহত ৩

আন্তর্জাতিক ডেস্ক:অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধবিমানের হামলায় একজন নিহত ও আরও কমপক্ষে দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার ফিলিস্তিনের সরকারি কর্মকর্তারা হতাহতের এ তথ্য জানিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শনিবার ভোর রাতের দিকে ইসরায়েলি বিমান হামলায় আহমেদ আল-শেহরি (২৭) নামের এক যুবক মারা গেছেন। হামলায় আরও দুজন আহত হয়েছেন।

ফিলিস্তেনের গণমাধ্যম বলছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন রাজনৈতিক দল হামাসের বেশ কয়েকটি ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র আক্রান্ত হয়েছে।

গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের বাসিন্দা ও বিমান হামলার প্রত্যক্ষদর্শীরা বলেন, আক্রান্ত একটি ঘাঁটির পাশে বাগানে বসেছিলেন তিন ব্যক্তি। তারা বিমান হামলার টার্গেট হয়েছেন।

শুক্রবার রাতে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে ১০টি রকেট ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই অভিযোগ আনার পর অবরুদ্ধ এই উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েল বলছে, গাজা থেকে ছোড়া অন্তত ৮টি রকেটকে আটকে দেয়া হয়েছে। ওই রকেট হামলার জবাবেই বিমান হামলা চালানো হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েল। তবে রকেট হামলায় কোনো হতাহত হয়নি। ইসরায়েলি পুলিশ বলছে, দক্ষিণাঞ্চলের এসদেরোট শহরের কাছে রকেটের আঘাতে একটি বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, ওই ভবনের পাশে রাখা একটি গাড়ির জানালা ভেঙে গেছে। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে টানা দ্বিতীয় দিনের মতো রকেট হামলা হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। কিন্তু গাজা উপত্যকার কোনো সশস্ত্র গোষ্ঠীই এই রকেট হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, রকেট হামলার জন্য গাজার ক্ষমতাসীন দল হামাস দায়ী।

সূত্র : আলজাজিরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

ফিলিস্তিনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, হতাহত ৩

আপডেট টাইম : ১২:৩৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯