মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিশু পরিবারের সদস্যদের মাঝে উপহার দিলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৩২৮ বার পঠিত

বিশেষ প্রতিবেদক: ঢাকার সরকারি শিশু পরিবারের সদস্যদের মাঝে ১০টি ল্যাপটপ ও ২০টি সেলাই মেশিন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে তাদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এ উপহার দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি শিশু পরিবারের সদস্যের উপহার দেয়ার পর তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

প্রধানমন্ত্রীর সামনে তেজগাঁও শহীদ মনু মিয়া স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি আকতার সৃষ্টি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেন। প্রধানমন্ত্রী শিশুদের জড়িয়ে ধরে স্নেহের পরশ বুলিয়ে দেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com