শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

আগামীকাল জানা যাবে রমজান কবে শুরু

  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০১৯
  • ৩৯০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: এ বছর বাংলাদেশে পবিত্র রমজান মাস মঙ্গলবার (৭ মে) না কি বুধবার (৮মে) শুরু হবে- তা জানা যাবে সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায়।

রোববার (৫ মে) ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।
সোমবার সন্ধ্যায় হিজরি ১৪৪০ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে মঙ্গলবার (৭ মে) থেকে দেশে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। সেই সঙ্গে মাসব্যাপী সিয়াম সাধনা শুরু করবেন মুসলমানরা। সেক্ষেত্রে সোমবার রাতেই এশার নামাজের পর তারাবি নামাজ পড়া শুরু হবে। রোজা রাখতে শেষ রাতে প্রথম সেহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

অপরদিকে সোমবার চাঁদ দেখা না গেলে মঙ্গলবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে, রমজান মাস গণনা শুরু হবে বুধবার (৮ মে)। সেক্ষেত্রে মঙ্গলবার এশার নামাজের পর তারাবি নামাজ পড়া শুরু হবে ও শেষ রাতে সেহরি খাবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।

এছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে আগামীকাল (৬মে) দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এই টেলিফোন নম্বর অথবা ৯৫৬৩৩৯৭, ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরের বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এদিকে রোববার (৫মে) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আগামীকাল (সোমবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com