বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নবীর (সা.) জীবনদর্শন অনুসরণ করলে জগতে সুখশান্তি ফিরে আসবে

  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ২৯৫ বার পঠিত

বিশেষ প্রতিবেদক: মহান আল্লাহ জগতের রহমত হিসেবে নবী করিম (সা.) কে প্রেরণ করেছেন। তার জীবনদর্শন অনুসরণ করলে জগতে সুখশান্তি ফিরে আসবে বলে জানিয়েছেন,তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি জঙ্গিবাদ বর্জন করে সকল মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আজ রোববার রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া শহীদিয়া মাইজভান্ডারীর উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শামসুল হক টুকু।

সকাল ৯টায় মাইজভান্ডার দরবার শরিফের আলহাজ শাহজাদা সৈয়দ সঈদ উদ্দিন আহমেদ আল হাসান হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমাদেরকে রাসুলুল্লাহর (সা.) সুন্না পালন করে চলতে হবে। হানাহানি হিংসা পরিহার করতে হবে। আজকের এই দিনে সকলকে নিয়ে যেন মিলেমিশে চলতে পারি সে কামনা করেন।

লাখো মুসলমানের অংশগ্রহণে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাতে ইসলাম কায়েম করে ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে দেশবরেণ্য হাক্কানি ওলামায়ে কেরামগণ রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীসহ আশেকান ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com