সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার

স্ত্রীর কাটা মাথা নিয়ে থানায় হাজির স্বামী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৪২৬ বার পঠিত

অনলাইন ডেস্ক: স্ত্রীর কাটা মাথা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে থানায় হাজির হয়েছেন এক ব্যক্তি। বর্বর এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। ওই ব্যক্তির স্ত্রী তাকে মদ খেতে নিষেধ করতেন। তাকে মদ্যপানে বাধা দিয়েছেন বলেই স্ত্রীকে হত্যা করে মাথা কেটে থানায় হাজির হন তিনি।

সোমবার সকালে স্ত্রীর কাটা মাথা হাতে নিয়ে পুলিশের কাছে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন ওই ব্যক্তি। আগরার হারি পর্বত পুলিশ স্টেশনের অধীনে এতমাদুদাউলা এলাকায় রোববার রাতে স্ত্রীকে হত্যা করেন তিনি।

টিভির মেকানিক হিসেবে কাজ করতেন নরেশ। ১৭ বছর আগে শান্তিকে বিয়ে করেন তিনি। তাদের তিন মেয়ে এবং এক ছেলে আছে। নরেশ প্রায়ই মদ খেতেন। আর এ নিয়েই তার স্ত্রীর সঙ্গে তার ঝামেলা হতো।

রোববার রাতেই ঘরে বসে মদ খাচ্ছিলেন নরেশ। সে সময় তার স্ত্রী তাকে থামানোর চেষ্টা করেন। স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে দা নিয়ে স্ত্রীর মাথায় কোপ দেয় সে। পরদিন সকালে ওই কাটা মাথা নিয়েই থানায় হাজির হন তিনি।

নরেশকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দাবি, স্ত্রীকে হত্যার সময় সে মদ্যপ ছিল না। তবে তিনি তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com