সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কমিটি গঠন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৩০৩ বার পঠিত

অনলাইন ডেস্ক: পররাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেবা শাখার মহাপরিচালক শাহ আহমেদ শফিকে প্রধান করে গঠিত এই কমিটি করেছে মন্ত্রণালয়। তিন কার্য দিবসের মধ্যে কারণ, ক্ষয়ক্ষতিসহ পুরো ঘটনার বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানায়।

এদিকে সরেজমিনে দেখা যায়, গতকাল বুধবার রাতে মন্ত্রণালয়ের মেইন বিল্ডিংয়ের নিচতলার বাজেট শাখার পাশে বন্ধ ঘরে লাগা ওই অগ্নিকাণ্ডে নথিপত্রে আগুন না লাগলেও ধোঁয়ায় কালি লেগে গেছে বাজেট শাখার ফাইলগুলোতে।

এই কক্ষে বাজেট শাখার স্টিলের আলমারিতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সব বাংলাদেশি মিশনের রাষ্ট্রদূত, কর্মকর্তা, দূতাবাসের হিসাব সংরক্ষিত ছিল বলে কর্মকর্তারা জানান।

কক্ষটিকে বসতেন সিনিয়র এসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলে লোহানি বাবু ও এসিস্ট্যান্ট সেক্রেটারি সুমন খালেদ। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সেখানকার একটি কম্পিউটার, প্রিন্টার এসিসহ আরও অনেক কিছু। ওই আগুনের ধোঁয়ায় পেছনের জানালা দিয়ে বাজেট শাখার কিছু আসবাবপত্র ও স্টিলের আলমারিতে থাকা কাগজপত্রে কালি লেগেছে।

বুধবার (১৩ নভেম্বর) রাত ১০টা ৫৪ মিনিটে মন্ত্রণালয়ের মেইন বিল্ডিংয়ের নিচতলায় আগুন লাগে। রাত ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com