সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাল খনন কর্মসূচীর উদ্বোধনে দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের’ আহ্বান চীনের পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল

প্রথম পোস্টারেই ভাইরাল কাজল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ২৬৭ বার পঠিত

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার কাজল। শাহরুখ খানের সঙ্গে যার জুটি কয়েক দশক ধরে দর্শকের চর্চার বিষয় হয়ে আছে। সিনেমায় শাহরুখ-কাজল মানেই রোমান্স আর মিষ্টি সংলাপের ছড়াছড়ি। সর্বশেষ তাদের দেখা গেছে ‘দিলওয়ালে’ ছবিতে।

এরপর দুজন আলাদা আলাদা বেশকিছু ছবিতে হাজির হয়েছেন। তবে বেশ লম্বা একটা বিরতি শেষে নতুন ছবি নিয়ে ফিরছেন অভিনেত্রী কাজল। সেই ছবির নাম ‘তানাজি’। এরই মধ্যে ছবিতে কাজলের লুকের প্রথম পোস্টার প্রকাশ হয়েছে। সেটি বেশ নজর কেড়েছে নেটবাসীদের। ভক্তরা সেই পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় অভিনেত্রীকে।

পোস্টারে কাজলকে দেখা গেছে মারাঠি এক নারীর সাজে। পরনে শাড়ি, নাকে মারাঠি নাকছাবি নাথানি। কপালে মারাঠি স্টাইলে টিপ, চোখে কাজল। এভাবেই মারাঠি ট্রাডিশনাল লুকে ধরা দিলেন কাজল।

‘তানাজি : দ্য আনসাং ওয়ারিয়র’ নামের ছবিতে কেন্দ্রীয় চরিত্র তানাজি মালুসরের ভূমিকায় দেখা যাবে অজয়কে। তার স্ত্রী সাবিত্রী মালুসরের ভূমিকায় থাকছেন কাজল। আলাদা পোস্টারে দুজনের লুকই প্রকাশ পেয়েছে। সেগুলো নিয়েই ভক্তরা মেতে রয়েছেন আপাতত।

ইতিহাসনির্ভর এই সিনেমায় রয়েছেন আরও অনেক তারকা। নির্মাতাদের তরফে তাদের বেশিরভাগের লুকই আগে প্রকাশ্যে আনা হয়েছে। বাকি ছিল শুধু সাবিত্রী চরিত্রে কাজলের লুক। সেটাও এবার দেখা হয়ে গেল।

ছবিতে অজয় অর্থাৎ তানাজি মালসুরের শত্রুপক্ষ উদয়ভান রাঠোরের ভূমিকায় দেখা যাবে সাইফ আলি খানকে। ছত্রপতি শিবাজর ভূমিকায় দেখা যাবে শরদ কেলকারকে। জীজামাতার ভূমিকায় অভিনেত্রী সাবিত্রী রাও। সম্রাট আওরঙ্গজেবের ভূমিকায় অভিনেতা কেনিকে দেখা যাবে।

আগামী বছর ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘তানাজি : দ্য আনসাং ওয়ারিয়র’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com