ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

ফিলিপাইনে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘কালমেগি’

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে ধেয়ে যাচ্ছে সামুদ্রিক ঝড় ‘কালমেগি’। বিপদের সংকেত দিচ্ছে উত্তাল সমুদ্র। ইতোমধ্যে উপকূলে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। আর কয়েক ঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে ঝড়। এ কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদরা বলছেন, চলতি বছর কালমেগিই ফিলিপাইনের সবচেয়ে ভয়াবহ ঝড় হতে চলেছে। ধারণা করা হচ্ছে, এই ঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় কমপক্ষে ১৫০ কিলোমিটার।

প্রশান্ত মহাসাগরের বুকে চারদিন ধরে তাণ্ডব চালিয়ে, টাইফুন আকারে দ্রুত ধেয়ে আসছে স্থলভাগে। আগামী কয়েক ঘণ্টায় তা আছড়ে পড়বে ফিলিপাইনের উপকূলে।

ক্রমশই শক্তি বাড়িয়ে ‘কালমেগি’ এখন টাইফুন। কালমেগির করাল থাবা থেকে লোকজনকে বাঁচাতে, সমুদ্র উপকূল খালি করছে প্রশাসন। বর্তমানে ফিলিপিন্সের উত্তরাঞ্চলে, ম্যানিলার উত্তর-পূর্বে অবস্থান করছে এই সামুদ্রিক ঝড়। কালমেগি আছড়ে পড়ার আগেই উত্তাল সমুদ্র বিপদের সংকেত দিচ্ছে।

ফিলিপাইনের সমুদ্র উপকূলে বইছে ঝোড়ো হাওয়া। আবহাওয়াবিদরা বলছেন, চলতি বছর ‘কালমেগি’ই ফিলিপিন্সের সব থেকে বড় ঝড় হতে চলেছে।

জানা গেছে, ফিলিপাইনের ফিলিপিন্সের কাগায়ান প্রদেশের উপর ঝড় আছড়ে পড়ার কথা। স্থানীয়রা আবার এই ঝড়ের নাম দিয়েছেন রামন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

ফিলিপাইনে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘কালমেগি’

আপডেট টাইম : ১২:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯