রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে : ভূমিমন্ত্রী ত্রিশাল থানা পুলিশ ২শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টা ঘটনায় প্রধান আসামী কে গ্রেফতার ব্যাংকের নতুন সময় ১০টা থেকে ৩টা ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বোয়িং বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ তালায় সেচপাম্প সহ চোর আটক, জরিমানা আদায়!

সুবীর নন্দীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ৪১৪ বার পঠিত

বিশেষ প্রতিবেদক, সিটিজেন নিউজ: বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৭ মে) এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন। বিবৃতিতে তিনি সুবীর নন্দীর আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী আজ (মঙ্গলবার) ভোরে মারা গেছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় তিনি না ফেরার দেশে চলে যান।

গত রোববার সুবীর নন্দীর শারীরিক অবস্থা বেশ সঙ্কটাপন্ন হয়ে ওঠে। শনিবার ও রোববার পরপর দুইদিন হার্ট অ্যাটাক হয়। হার্টে চারটি ব্লক ছিল তার। রোববার সকালে চারটা রিং পরানো হয়।

ঢাকা ও সিঙ্গাপুরে টানা ১৮ দিন হাসপাতালের বিছানায় নিথর হয়ে পড়েছিলেন নন্দিত এ গায়ক। গত ৩ মে চোখ মেলেন ও মেয়ে ফাল্গুনী নন্দীকে দেখে কাঁন্না করেন। চিকিৎসকরাও আশার আলো দেখতে পেয়েছিলেন। প্রিয় শিল্পীর সুস্থ হয়ে ওঠার সংবাদে খুশি হয়েছিলেন ভক্তরাও। এমন স্বস্তির খবরের কয়েক ঘণ্টার মধ্যেই ৪ মে ও ৫ মে দুই দফা হার্ট অ্যাটাক হয় সুবীর নন্দীর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য গত ৩০ এপ্রিল ঢাকার সিএমএইচ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় একুশে পদকপ্রাপ্ত এই সঙ্গীতশিল্পীকে। এর আগে ১৬ দিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com