মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কলম্বিয়া

  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ২৭৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কলম্বিয়া। দেশটির প্রেসিডেন্ট ইভান দুকু বলেছেন, পুলিশ নির্দেশনা অনুযায়ী রাজপথে অবস্থান করবে। তৃতীয় দিনের মতো সরকারবিরোধী বিক্ষোভ চলছে।

বৃহস্পতিবার সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। আড়াই লাখের বেশি মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছে। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হলেও পরবর্তীতে তা সহিংসতায় রূপ নেয়। পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হলে ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে।

প্রেসিডেন্ট ইভান জানিয়েছেন, রাজপথে পুলিশের সাথে যৌথ টহলদারি চালাবে সেনাবাহিনী। এক বিবৃতিতে তিনি বলেন, লুটপাট, সন্ত্রাসবাদ এবং ভাঙচুরের কোনো সুযোগ দেয়া হবে না।

বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে তিনজন নিহত হয়েছে। শুক্রবার রাজধানী বোগোতায় কারফিউ জারি করা হয়। কিন্তু তারপরেও রাজপথ থেকে বিক্ষোভকারীদের হটানো সম্ভব হয়নি।

শনিবার বিক্ষোভকারীরা নতুন করে বিক্ষোভ শুরু করলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়েছে। সে সময় বোগোতার ন্যাশনাল পার্কে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিল।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন বোলিভার প্লাজার বাইরেও জড়ো হয়। এদিকে, শুক্রবার দেশের দক্ষিণ-পশ্চিমে পৃথক একটি বোমা হামলার ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনা চলমান বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত কি-না তা এখনও পরিষ্কার নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com