শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

৩০ ডিসেম্বর ৬ ইউপি নির্বাচনে ভোট

  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ২৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম, ভোলা ও কুমিল্লার ছয় ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ ডিসেম্বর এই ছয় ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ হবে।

ভোট হতে যাওয়া ইউনিয়ন পরিষদগুলো হলো- চট্টগ্রামের রাংগুনিয়া উপজেলার মরিয়ম নগর ও স্বনির্ভর রাংগুনিয়া, ভোলা চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহাম্মদপুর এবং কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা (উত্তর) ও গলিয়ারা (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ।

ইসির তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ৫ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৩ ডিসেম্বর এবং ভোট গ্রহণের দিন ৩০ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com