বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ

সিঙ্গাপুরে দেয়াল ধসে চাপা পড়ে বাংলাদেশির মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৩৮২ বার পঠিত

অনলাইন ডেস্ক: সিঙ্গাপুরে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে চাপা পড়ে বাংলাদেশি এক প্রবাসী শ্রমিক মারা গেছেন। গত শুক্রবার দেশটির বার্কার রোডের অ্যাঙলো-চাইনিজ স্কুলের কাছে এ ঘটনা ঘটে।

সিঙ্গাপুরের মানবসম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে নিহত ব্যক্তিকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করেছে। ৩৮ বছর বয়সী ওই বাংলাদেশি প্রবাসীর নাম রিপন।

বিবৃতিতে বলা হয়েছে, বার্কার রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে কাজ করছিলেন ওই শ্রমিক। এ সময় হঠাৎ ওই ভবনের দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৮ মিনিটের দিকে এই দুর্ঘটনার খবর পুলিশের কাছে পৌঁছায়।

দেয়াল চাপায় প্রবাসী ওই শ্রমিক অবচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধারের পর ট্যান টক সেং হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় বলছে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় প্রাচীর নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। দুর্ঘটনার পর ওই এলাকায় মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া স্কুলটিতে শিক্ষার্থী ও কর্মচারীদের প্রবেশও বন্ধ রয়েছে।

সিঙ্গাপুরের অভিবাসী শ্রমিক কেন্দ্রের চেয়ারম্যান ইও গুয়াত কিওয়াং দেয়াল চাপায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য যথাযথ কর্তৃপক্ষ, নিয়োগদাতা ও বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে অভিবাসী শ্রমিক কেন্দ্র যোগাযোগ করছে বলে জানিয়েছেন তিনি।

গত ২২ নভেম্বর সিঙ্গাপুরের সেঙক্যাং এলাকায় নির্মাণাধীন একটি স্থাপনার পাশে ক্রেন দুর্ঘটনায় ৩৭ বছর বয়সী এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের প্রাণহানি ঘটে।

সূত্র : চ্যানেল নিউজ এশিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com