শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

কুষ্টিয়ায় বাসচাপায় নিহত ২

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৩৪৯ বার পঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: অটোরিকশাকে চাপা দেওয়া বাসকুষ্টিয়ার মিরপুরে বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের উপজেলা পরিষদ চেয়ারম্যান রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। মিরপুর থানার ওসি আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মিরপুর পৌরসভার ওয়াপদা ক্যানেল পাড়ার ওহাবের ছেলে হামিদুল ইসলাম (৫৪)। আরেকজনের পরিচয় মেলেনি। আহত ডলি খাতুন (৪৫)সদর উপজেলার ত্রিমোহনী এলাকার বাসিন্দা।

তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আবুল কালাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা কোরবান এন্টারপ্রাইজের একটি বাস একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত হন অটোরিকশার আরেক যাত্রী। খরব পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com