সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ ও প্রচারের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর রিয়াল মাদ্রিদের ডার্বি জয়, শীর্ষে থাকা বার্সেলোনার কষ্টার্জিত জয় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে “পুনর্মিলনী ফিরে দেখা ২০২৬ অনুষ্ঠিত

খুলনায় নতুন পেঁয়াজ, কেজি ১৯০

  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৩৩২ বার পঠিত

খুলনা প্রতিনিধি: খুলনার বাজারগুলোতে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। তবে এর দামও ক্রেতাদের নাগালের বাইরে। কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৯০ টাকা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) খুলনা শহরের কয়েকটি বাজারে এই অবস্থা লক্ষ করা গেছে।

খুলনার বড় বাজারের খুচরা বিক্রেতা মো. আবু তালেব বলেন, ‘নতুন পেঁয়াজ ৩ ডিসেম্বর খুচরা বিক্রি করেছি ১৯০ টাকা। দুদিন আগে এই পেঁয়াজ আমি পাইকারিতে ১৭০ টাকা দরে কিনেছিলাম।’
খুলনার ট্রাক টার্মিনাল সংলগ্ন পাইকারি কাঁচা বাজারের মেসার্স ইমরান বাণিজ্য ভাণ্ডারের রফিকুল ইসলাম বলেন,‘নতুন দেশি পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। কিন্তু এ পেঁয়াজের দামও পুরাতন পেঁয়াজের চেয়ে কম না। ৩ ডিসেম্বর দেশি পেঁয়াজ ১৭৫ টাকা কেজি দরে কিনে এনে ১৯০ টাকা দরে বিক্রি করতে হয়েছে। পুরাতন পেঁয়াজ ১৯০-২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এই পাইকারি বাজারের মেসার্স জিদান বাণিজ্য ভাণ্ডারের মো. জয়নাল আবেদীন বলেন, ‘নতুন পেঁয়াজের দাম কৃষক পর্যায় থেকেই বেশি। এরপর ফরিয়া,আড়তদার হয়ে পাইকার পর্যন্ত আসতে দাম আরও বেড়ে যাচ্ছে। এরপর তা খুচরা বাজারে পৌঁছালে দাম স্বাভাবিক থাকছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com