ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন আকভান’র প্রভাবে ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান তিস্তায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা মধ্যপ্রাচ্যের টুর্নামেন্ট নিয়ে অপেক্ষায় এটিপি

৮৪তম জন্মদিন আজ সৈয়দা সাজেদা চৌধুরীর

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: আজ বুধবার ৮৪তম জন্মদিন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির ।

এই মহিয়সী নারী ১৯৩৫ সালে মাগুরা জেলায় মাতুলালয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ শাহ হামিদ উল্লাহ এবং মাতা সৈয়দা আছিয়া খাতুন। তার স্বামী গোলাম আকবর চৌধুরী ছিলেন বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব।

সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৫৬ সালে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তিনি ১৯৬৯-১৯৭৫ পর্যন্ত মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদিকা, মুক্তিযুদ্ধকালীন কলিকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সৈয়দা সাজেদা চৌধুরী রাজনীতির পাশাপাশি সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে ওৎপ্রোতভাবে সম্পৃক্ত রয়েছেন। শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি অবদান রেখে চলেছেন।

সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৭৪ সালে গ্রামীণ উন্নয়ন ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য ইউনেস্কো ফেলোশিপ পান। একই সালে তিনি বাংলাদেশ গার্ল-গাইড এসোসিয়েশনের ন্যাশনাল কমিশনার হিসেবে সর্বোচ্চ সম্মানসূচক সনদ ‘সিলভার এলিফ্যান্ট পদক’লাভ করেন। তিনি ২০০০ সালে আমেরিকান বায়োগ্রাফিক্যাল ইনস্টিটিউট কর্তৃক ‘উইমেন অব দ্যা ইয়ার’ নির্বাচিত হন। এ ছাড়াও তিনি ২০১০ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফরিদপুর-২ আসন হতে ৭ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৃতীয় বারের মতো সংসদ উপনেতা নির্বাচিত হন।
জন্মদিনে সংসদ উপনেতা তার ধানমন্ডিস্থ বাসভবনে দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ উপলক্ষে আজ ধানমন্ডির পানসি রেস্টুরেন্টে পরিবারের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন

৮৪তম জন্মদিন আজ সৈয়দা সাজেদা চৌধুরীর

আপডেট টাইম : ১২:২৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯