ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা 

বিশ্ব মানবাধিকার দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) মানবাধিকার দিবস। রাজধানীসহ সারাদেশে দিবসটি উদযাপনের উদ্যোগ নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। দিবসটির এবারের প্রতিপাদ্য মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা।

জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ জানান, এ বছর রাজধানী ঢাকাসহ দেশের সকল বিভাগ এবং জেলা ও উপজেলায় মানবাধিকার দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সকাল ১০টায় ঢাকায় সোনারগাঁ হোটেলে মানবাধিকার দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক ও জাতিসংঘ আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এবং স্বাগত বক্তব্য রাখবেন কমিশনের সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর তরুণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে “সামাজিক মূল্যবোধ, মানবাধিকার ও তারুণ্য” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ফারহানা সাঈদ জানান, এ বছর সকল বিভাগ, জেলা ও উপজেলায় মানবাধিকার কমিশনের উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দিবস উপলক্ষে দৈনিক পত্রিকাসমূহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, আইনমন্ত্রী, কমিশনের চেয়ারম্যানের বাণীসম্বলিত ক্রোড়পত্র প্রকাশিত হবে। এছাড়াও বিভিন্ন চ্যানেলে প্রামাণ্যচিত্র এবং মানবাধিকার দিবসের থিমসং প্রচার করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

বিশ্ব মানবাধিকার দিবস আজ

আপডেট টাইম : ১১:১৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯