মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ

মা-বাবার কবরে পাশে শায়িত প্রধানমন্ত্রীর সামরিক সচিব

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ২৭২ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি: শোকাবহ পরিবেশে নামাজে জানাজা শেষে পূর্ণ সামরিক মর্যাদায় চট্টগ্রামের লোহাগাড়ায় চিরনিদ্রায় শায়িত হলেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় চুনতি সিরাতুন্নবী (সা.) ময়দানে তার সর্বশেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সামরিক-বেসামরিক শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজার হাজার মানুষ অংশ নেন।

জানাজাস্থল থেকে সামরিক মর্যাদায় মরহুমের কফিন কবরস্থানে নেয়া হয়। সামরিক গার্ড অব অনারের পর চুনতি জামে মসজিদ কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হয়।

দাফন শেষে সেনাবাহিনী প্রধানের পক্ষে কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাঈনুল ইসলাম চৌধুরী মরহুমের কবরে পুষ্পমাল্য প্রদান করেন।

এর আগে দুপুর ২টায় সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে মরহুমের মরদেহ চুনতিতে নেয়া হয়। তার মরদেহ গ্রহণ করেন রামুর জিওসি, চট্টগ্রাম ডিজিএফআইয়ের শাখা অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এমদাদ উল্লাহ ভূইয়া, স্থানীয় সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম ও চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ নেয়া হয় নিজ বাড়িতে। সেখানে আত্মীয়স্বজনসহ হাজারও এলাকাবাসী তাকে একনজর দেখার জন্য ভিড় জমায়। সেখানে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ।

মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com