শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পিরোজপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কুয়েত ফেরত প্রবাসী মোহাম্মদ আক্তারুজ্জামান মিরাশ মিয়ার দুটি আম বাগানে বিভিন্ন জাতের সুস্বাদ আমের সমারোহ তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান

আশরাফ গনি হচ্ছেন দ্বিতীয় মেয়াদেও প্রেসিডেন্ট

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ২৬৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় মেয়াদেও আফগানিস্তানের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন আশরাফ গনি। নির্বাচনের প্রাথমিক ফলাফলে এমনটাই জানা গেছে বলে রোববার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

জালিয়াতি, দুর্নীতির বিপুল অভিযোগের মধ্য দিয়ে গত ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। রোববার সেই নির্বাচনের ফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন।

আফগান ইন্ডিপেনডেন্ট ইলেকশন কমিশন জানিয়েছে, নির্বাচনে ৫০ দশমিক ৬৪ শতাংশ ভোট পেয়েছেন গনি। আর তার প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহ পেয়েছেন ৩৯ দশমিক ৫২ শতাংশ ভোট।

আব্দুল্লাহ আব্দুল্লাহ এই ফল প্রত্যাখ্যান করে জানিয়েছেন, তিনি ভোট পুনঃগণনার আবেদন করবেন।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এর আগে কোনো প্রার্থীর অভিযোগ থাকলে তিন দিনের মধ্যে তা লিখিত আকারে জমা দিতে হবে নির্বাচন কমিশনে।

এক বিবৃতিতে আব্দুল্লাহ বলেছেন, ‘আমরা আমাদের জনগণ, সমর্থক, নির্বাচন কমিশন এবং আন্তর্জাতিক মিত্রদের কাছে এটা স্পষ্ট করে জানাতে চাই যে, আমাদের বৈধ দাবি পূরণ না করা পর্যন্ত এই প্রতারণাপূর্ণ ভোটের ফল আমরা মানব না’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com