বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

ইসরায়েলের ক্ষমতাসীন দলের নেতা নির্বাচিত বেনিয়ামিন নেতানিয়াহু

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ২৭৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের ক্ষমতাসীন দল লিকুদ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার দলটির এক লাখ ১৬ হাজার সদস্যের ৪৯ শতাংশ এই ভোটে অংশ নেয় বলে জানিয়েছে বিবিসি।

প্রতিদ্বন্দ্বী জিদিওন সার পরাজয় মেনে নিয়ে নেতানিয়াহুকে আগামী জাতীয় নির্বাচনে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

দলের অভ্যন্তরীণ নির্বাচনকে নেতানিয়াহুর নেতৃত্বের ক্ষেত্রে একটি বড় পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছিল। কারণ তার বিরুদ্ধে ইতোমধ্যে ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে মামলার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া লিকুদ পার্টির জনপ্রিয়তা কমে যাওয়ায় উত্থান ঘটেছে মধ্যপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির।

বৃহস্পতিবার রাতেই নেতানিয়াহু টুইটারে তার বিজয় ঘোষণা করেছেন।

তিনি লিখেছেন, ‘ঈশ্বর ও আপনাদের সহযোগিতায় আমি আগামী নির্বাচনে লিকুদ পার্টির একটি বড় বিজয় অর্জনে এবং ইসরায়েলের জন্য অভূতপূর্ব সাফল্য অর্জনে নেতৃত্ব দেব’।

পরাজয় মেনে প্রতিদ্বন্দ্বী ও সাবেক মন্ত্রী জিদিওন সার বলেন, ‘আমার সহকর্মী ও আমি জাতীয় নির্বাচনে সফলতার জন্য নেতানিয়াহুর পাশে থাকব’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com