মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুণী স্নান অনুষ্ঠিত ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন মিরপুরে ৩১৭ শিশুকে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাইকেল উপহার যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬ ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ হরমুজ প্রণালী সুরক্ষিত করতে মিত্রদের কাছে সাহায্যের দাবি ট্রাম্পের উত্তরের সড়কে চাপ বাড়লেও নেই যানজট নগরবাসী মশারি ছাড়া নিশ্চিন্তে ঘুমাতে পারবে : কুসিক প্রশাসক টিপু

পাকিস্তান সফরে যাচ্ছেন আমিরাতের ক্রাউন প্রিন্স

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৩৪২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: আজ পাকিস্তান সফরে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এই সফরে তিনি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাত করবেন।

আজ বৃহস্পতিবার একদিনের সফরে পাকিস্তানে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ইসলামাবাদে পা রাখবেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের রাষ্ট্রদূত হামাদ ওবায়েদ ইব্রাহিমি আল জাবি খালিজ টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তার এই সফরে তিনি মূলত প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে জোর দেবেন এই দুই নেতা।

এমন এক সময়ে আমিরাতের ক্রাউন প্রিন্স পাকিস্তানে পা রাখছেন যখন প্রতিবেশী ভারতের সঙ্গে তীব্র উত্তেজনা বিরাজ করছে। দু’দেশের সীমান্তে কয়েকদিন পর পরই সংঘর্ষের ঘটনা ঘটছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com