মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী মাধবপুরের যুবদলের সভাপতি বিরুদ্ধে বিজিএফ’র চাউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ রাজশাহীতে ঈদ ঘিরে বড় বিপদের সংকেত বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট

রাজধানীতে ৩ দিনব্যাপী সবজি মেলা শুরু হবে আজ

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
  • ২৯১ বার পঠিত

বিশেষ প্রতিবেদক: রাজধানীর ফার্মগেটস্থ কেআইবি চত্বরে পঞ্চমবারের মতো ‘জাতীয় সবজি মেলা ২০২০’ এর আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এ মেলার উদ্বোধন করবেন।

কৃষি মন্ত্রণালয় আয়োজিত তিন দিনব্যাপী এই মেলায় দেশের নানা প্রান্তের দেড়শতাধিকেরও বেশি প্রজাতির সবজি প্রদর্শন করা হবে। মেলায় নতুন ধরনের সবজি চেনা জানার পাশাপাশি দর্শনার্থীরা নিরাপদ সবজি কিনতেও পারবেন। মেলা শেষ হবে ৫ জানুয়ারি।

মেলা উপলক্ষে আজ শুক্রবার বিকেল ৩টায় বিএআরসি চত্বর হতে বিজয় সরণি মোড় পর্যন্ত মানব উদ্দীপন বন্ধন ও পরে কেআইবি অডিটরিয়ামে ‘পুষ্টি ও সুস্বাস্থ্যের জন্য নিরাপদ সবজি চাষ’ প্রতিপাদ্যের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে বিশেষ অতিথি থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com