শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটির ভোটার সাড়ে ৫৪ লাখ

  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২০
  • ৩২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। এর মধ্যে উত্তরের ৫৪টি ওয়ার্ডের ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন এবং দক্ষিণের ৭৫ ওয়ার্ডের ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন।

৫৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটির আসন্ন নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১ হাজার ৩১৮টি এবং ভোটকক্ষ ৭ হাজার ৮৪৬টি। এর মধ্যে অস্থায়ী কক্ষ ৭৫৪টি।

৭৫টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পুরুষ ভোটার ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় এ সিটির নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১ হাজার ১৫০টি। ভোটকক্ষ ৬ হাজার ৫৮৮টি। এর মধ্যে অস্থায়ী কক্ষ ৮৭৬টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com