রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে বাংলায় পরিবর্তন আনতে মাঠে স্বয়ং রামের আবির্ভাব ২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট -(ওয়েস্ট বেঙ্গল )এর উদ্যোগে ৫০তম রাজ্য সম্মেলন ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর বলিউডে শোকের ছায়া, প্রয়াত অভিনেত্রী মধু মালহোত্রা ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও সভা পশ্চিম তীরে ২ শিশু ও তাদের বাবা-মাকে হত্যা করেছে ইসরাইল: ফিলিস্তিনি মন্ত্রণালয় রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির সংবিধানে সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বাসস ক্রীড়া-১ : গুলারের অসাধারণ গোলে এলচেকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আদালত কর্মচারী নিহত

  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৩৪৬ বার পঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার গিলাবাড়ীয়ায় মাইক্রোবাসের ধাক্কায় উজ্জ্বল হোসেন মালিথা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী আদালতের কর্মচারী নিহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) বিকালে সদর উপজেলার গিলাবাড়ীয়া কিংশুক ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন এ তথ্য জানান।

নিহত উজ্জ্বল হোসেন হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রামের আশির উদ্দীন মহুরীর ছেলে। তিনি ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

ওসি জানান, উজ্জ্বল হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রাম থেকে শহরে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মাইক্রোবাসসহ চালক মাহফুজুর রহমান বাবলুকে আটক করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com