শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

ঘন কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৩০০ বার পঠিত

 

অনলাইন ডেস্ক: ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রয়েছে।

বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা রোববার দিবাগত রাত সোয়া ৩টা থেকে ১০০ মিটারে নেমে আসায় ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

রানওয়েতে সাধারণত দৃষ্টিসীমা ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে উড়োজাহাজ ওঠানামা করে।

আজ সোমবার সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এসএম ওহিদুর রহমান জানান, রোববার দিবাগত রাত ৩টা ১১ মিনিটে সৌদি এয়ারলাইনসের জেদ্দা ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর ছেড়ে রওনা দেয়।

এর পর ঘন কোয়াশার কারণে আর কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। পরে কুয়ালালামপুর থেকে বিমানের বিজি০৮৭ ফ্লাইটটি ঢাকায় আসছিল, তবে কুয়াশার কারণে সেটি কলকাতায় অবতরণ করে।

কুয়াশা কেটে গেলে অল্প সময়ের মধ্যে উড়োজাহাজ চলাচল শুরু হবে বলে জানান ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com