বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ধর্ষণের চিত্র ভয়াবহ রূপ ধারণ করেছে: মানবাধিকার কমিশন

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৩৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশের ধর্ষণের ঘটনা সম্পর্কে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেছেন, ধর্ষণের চিত্র ভয়াবহ রূপ ধারণ করেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিযুক্তদের গ্রেফতার করে দ্রুততম সময়ের মধ্যে আদালতে সোপর্দ করতে হবে। সেইসঙ্গে যথাযথ প্রক্রিয়ায় তদন্ত সম্পন্ন করে, মামলার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আজ সোমবার জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক বার্তায় এসব কথা বলেন তিনি।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত সংবাদে প্রতীয়মান হচ্ছে যে, নারী-শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সামাজিক অস্থিরতা ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের সংখ্যা দিন দিন বাড়ছে।’

‘বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোলমডেল হলেও ধর্ষণের ঘটনা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবার মাঝে এক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ঘরে-বাইরে, কর্মস্থলে, রেল, সড়ক, নৌ, আকাশ পথে- চলাচলের সব পথে নারীর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে নারীর ক্ষমতায়নে বিরূপ প্রভাবসহ বহির্বিশ্বে বাংলাদেশের অর্জিত সাফল্য ধরে রাখা কষ্টকর হয়ে পড়বে।’

আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার পাশাপাশি নারীর চলাচল নিরাপদ করার লক্ষ্যে গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপনের কার্যকর পদক্ষেপ নিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং পরিবহন মালিক সমিতির প্রতি আহ্বান জানান কমিশন চেয়ারম্যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com