শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

প্রিন্স হ্যারি-মেগান হারাচ্ছেন রাজকীয় পদবি

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ২৬৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেলের রাজকীয় পদবি আর থাকছে না। বাকিংহাম প্যালেস এক ঘোষণায় জানিয়েছে, প্রিন্স হ্যারি এবং মেগান তাদের রাজকীয় পদবি আর ব্যবহার করবেন না। এমনকি তারা রাজপরিবারের হয়ে দায়িত্ব পালনের জন্য যে অর্থ পেতেন সেটাও আর পাবেন না।

প্রিন্স হ্যারি এবং মেগান এখন থেকে আর রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধিত্ব করবেন না। যুক্তরাজ্যে এই দম্পতির ফ্রগমোর কটেজ সংস্কারে সরকারি কোষাকার থেকে প্রায় ২৪ লাখ পাউন্ড ব্যয় হয়েছে। ওই অর্থ হ্যারি এবং মেগানকে পরিশোধ করতে হবে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজপ্রাসাদ ছাড়ার পর ওই কটেজেই বসবাস শুরু করবেন তারা। বাকিংহাম প্যালেস জানিয়েছে, চলতি বছরের বসন্তেই রাজপরিবার থেকে আলাদা হয়ে যাচ্ছেন প্রিন্স হ্যারি ও মেগান।

এক বিবৃতিতে রানি এলিজাবেথ জানিয়েছেন, কয়েক মাসের কথোপকথন এবং সাম্প্রতিক আলোচনায় তিনি এ বিষয়ে সন্তুষ্ট যে, তার পরিবার এবং নাতি প্রিন্স হ্যারির জন্য একটি গঠনমূলক ও সহায়ক পথ খুঁজে পাওয়া গেছে।

সম্প্রতি ব্রিটিশ প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল রাজপরিবারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে স্বাধীন জীবনযাপনের সিদ্ধান্তের কথা জানান। পরে তাতে সমর্থন জানান রানি দ্বিতীয় এলিজাবেথ। রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে এক বৈঠকের পর তিনি বলেন, হ্যারি এবং মেগান যে সিদ্ধান্ত নিয়েছেন তাদের সেভাবে থাকার অনুমতি দিচ্ছেন তিনি।

রানি বলেন, হ্যারি, মেগান এবং তাদের ছেলে আর্চি সব সময়ই আমার পরিবারের সবচেয়ে প্রিয় সদস্য হিসেবে থাকবে। তারা সবার ভালোবাসা পাবে। দেশের জন্য হ্যারি ও মেগান যেভাবে কাজ করে যাচ্ছেন তার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন রানি এলিজাবেথ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com