মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোটের দিন পরিবর্তন করায় ইসিকে হিন্দু পরিষদের ধন্যবাদ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০
  • ২৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি ও ডিএসসিসি) ভোটের দিন পরিবর্তন করায় নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম নুরুল হুদা বরাবর ধন্যবাদ জানিয়ে চিঠি দেন হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র।

ধন্যবাদ জানানো এ চিঠিতে বলা হয়, “সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘শ্রী শ্রী সরস্বতী’ পূজা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের মাধ্যমে আপনার অসাম্প্রদায়িক চেতনার দৃঢ় মনোভাব সম্পূর্ণভাবে জাতির কাছে স্পষ্ট হয়েছে। এ জন্য বাংলাদেশে বসবাসরত সব সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে আপনাকে/আপনাদের ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে ভবিষ্যতে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন এবং সব রকম সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব বজায় থাকবে বলে আশা রাখছি।”

এর আগে সরস্বতী পূজার (৩০ জানুয়ারি) দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন হওয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের দাবির মুখে শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। জরুরি বৈঠক শেষে ৩০ জানুয়ারির পরিবর্তে আগামী ১ ফেব্রুয়ারি সিটি করপোরেশন নির্বাচনের দিন নির্ধারণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com