মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

আইপিও আনা প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারবে না মার্চেন্ট ব্যাংক

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ২৯৯ বার পঠিত

অর্থনৈতিক প্রতিবেদক: ইস্যু ব্যবস্থাপক হিসেবে মার্চেন্ট ব্যাংক যে কোম্পানির ইস্যু ব্যবস্থাপনা বা প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আনার কাজ করবে, সংশ্লিষ্ট মার্চেন্ট ব্যাংক ওই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে পারবে না। এমনকি ওই মার্চেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তাও (সিইও) ওই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে পারবেন না।

সম্প্রতি ‘মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার বিধিমালা, ১৯৯৬’-তে এমন সংশোধনী এনে গেজেট প্রকাশ করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ (১৯৯৩সনের ১৫ নং আইন) এর ধারা ২৪ এর উপ-ধারা (১) এর ক্ষমতাবলে এ সংশোধনী এনেছে নিয়ন্ত্রক সংস্থা।

এতে বলা হয়েছে, ব্যবস্থাপনা পরিচালক বা সিইও হিসাবে নিয়োগ পাওয়া ব্যক্তি কোনো স্টক এক্সচেঞ্জের বা স্টক এক্সচেঞ্জের কোনো টেকহোল্ডারের বা কোনো সম্পদ ব্যবস্থাপক কোম্পানির বা কোনো ইস্যুয়ার কোম্পানির সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় ব্যাতীত অন্য কোনো কিছুর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে জড়াতে পারবেন না।

তবে শর্ত থাকে যে, কোনো মার্চেন্ট ব্যাংকার ইস্যু ব্যবস্থাপক হিসাবে যেই কোম্পানির ইস্যুর ব্যবস্থাপনা করবে, সেই কোম্পানির কোনো সিকিউরিটিজ সংশ্লিষ্ট মার্চেন্ট ব্যাংকার বা উহার ব্যবস্থাপনা পরিচালক বা সিইও ক্রয় বা অন্য কোনোভাবে গ্রহণ করতে পারবেন না।

এতে আরও শর্ত রাখা হয়েছে- ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করা মার্চেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা সিইও কোনো মার্চেন্ট ব্যাংকারের শেয়ার হোল্ডার বা উদ্যোক্তা বা পরিচালক হিসাবে থাকতে পারবেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com