সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

ট্রাম্পের শান্তি পরিকল্পনায় সমর্থন সৌদির

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৩১৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :ফিলিস্তিন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় সমর্থন জানিয়েছে সৌদি আরব। একইসঙ্গে দেশটি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছে।

আজ বুধবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্পের শান্তি পরিকল্পনার কোনো বিষয় নিয়ে মতবিরোধ থাকলে তা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় বসে সমাধান করা উচিৎ। ‘ফিলিস্তিনিদের বৈধ অধিকার অর্জনে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া উচিৎ।’

এতে বলা হয়, ‘ফিলিস্তিনি ও ইসরায়েলি পক্ষের জন্য একটি সমন্বিত শান্তি পরিকল্পনা প্রণয়নে সৌদি আরব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে স্বাগত জানায়।’

অবশ্য ফিলিস্তিনিরা ট্রাম্পের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। তথাকথিত এই পরিকল্পনা ‘ইতিহাসের আস্তাকুঁড়েতে’ নিক্ষেপের যোগ্য বলে মন্তব্য করেছে তারা।

গতকাল মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন ট্রাম্প। ৮০ পাতার এই পরিকল্পনার মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিনের বিবাদের অবসান হবে বলে দাবি করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com