মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী চবিতে ৩ মোটিফে বৈশাখী শোভাযাত্রা সম্পন্ন হরমুজ প্রণালিতে ‘সব পক্ষকে’ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : গুতেরেস রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে নরসিংদীর সাজাপ্রাপ্ত আসামি বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার জেট ফুয়েলের দাম বাড়ায় বড় অঙ্কের বাড়তি খরচের মুখে কোয়ান্টাস উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম

বিএসইসি পুন:গঠন করেছে অডিটর প্যানেল

  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩১১ বার পঠিত
Auditor Looking At Document

পুঁজিবাজার প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বা প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) কোম্পানির অডিট কার্যক্রম সম্পন্ন করতে নিরীক্ষকদের বিস্তারিত তালিকা পুন:গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

গত ২ ফেব্রুয়ারি বিএসইসি’র অডিটর প্যানেল আপডেট করা হয়েছে। আপডেটকৃত অডিট প্যানেলে নিরীক্ষকের নামসহ নিরীক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেক চ্যার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের নামের তালিকা দেওয়া হয়েছে।

সূত্র মতে, তালিকার বাইরে কোনো অডিট ফার্মকে দিয়ে আইপিও’র কোম্পানি বা তালিকাভুক্ত কোনো কোম্পানি অডিট করাতে পারবে না।

প্রকাশিত তালিকায় যেসব অডিটরের নাম রয়েছে তা হল: এ হক এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, এ কাশেম এন্ড কোং, এ ওহাব এন্ড কোং, একনাবিন চ্যার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আহমেদ মাশুক এন্ড কোং, আহমেদ জাকির এন্ড কোং, এআরটিআইএসএএন (আর্টিসান) চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আশরাফ উদ্দিন এন্ড কোং, আজিজ হালিম খায়ের চৌধুরী, ফেমস এন্ড আর, জি কিবরিয়া এন্ড কোং, হুদা ভাসি চৌধুরী এন্ড কোং, হাওলাদার ইউনুস এন্ড কোং, হুসাইন ফরহাদ এন্ড কোং, ইসলাম আফতাব কামরুল এন্ড কোং, ইসলাম কাজি শফিক এন্ড কোং।

এছাড়া আরও রয়েছে, কে এম আলম এন্ড কোং, কে এম হাসান এন্ড কোং, কাজি জহির খান এন্ড কোং, খান ওহাব শফিক রহমান এন্ড কোং, এম জে আবেদীন এন্ড কোং, এম এম রহমান এন্ড কোং, ম্যাবস এন্ড জে পার্টনার্স, মাহফেল হক এন্ড কোং, মালেক সিদ্দিক ওয়ালি, মাশিহ্ মুহিত হক এন্ড কোং, নুরুল ফারুক হাসান এন্ড কোং, অক্টোখান চ্যার্ট্যার্ড অ্যাকাউন্ট্যান্ট, পিনাকি এন্ড কোম্পানি, রহমান মোস্তফা আলম এন্ড কোং, রহমান রহমান হক, এস এফ আহমেদ এন্ড কোং, এস কে বরুয়া এন্ড কোং, শফিক বসাক এন্ড কোং, সিরাজ খান বসাক এন্ড কোং, সাইফুল সামসুল আলম এন্ড কোং, তোহা খান জামান এন্ড কোং এবং জোহা জামান কবির রশিদ এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com