শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ট্রাম্পের অভিশংসনে সাক্ষ্য দেয়ায় দুই কর্মকর্তা বরখাস্ত

  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৭০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের শুনানিতে সাক্ষ্য দেওয়ায় দুই মার্কিন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ট্রাম্প।

আজ শনিবার হোয়াইট হাউসের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।

বরখাস্তকৃত দুই কর্মকর্তা হলেন, রিপাবলিকান দলের ধনশালী দাতা ও অরিগন রাজ্যের হোটেল ব্যবসায়ী এবং ইউরোপিয়ান ইউনিয়নের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ড।

অপরজন হলেন, হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের ইউক্রেন বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ লেফট্যানেন্ট কর্ণেল আলেক্সান্ডার ভিন্ডম্যান।

গত বুধবার মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা দুটি অভিযোগের প্রেক্ষিতে আনা অভিশংসনের প্রস্তাব খারিজ হয়ে যায়। অভিশংসন থেকে রক্ষা পাওয়ার দু’দিন পরে ট্রাম্প তাদেরকে বরখাস্ত করলেন।

এ বিষয়ে গতকাল শুক্রবার গর্ডন সন্ডল্যান্ড বলেছেন, প্রেসিডেন্ট অভিশংসন থেকে অব্যাহতি পাওয়ার পরপরই দ্রুত সময়ের মধ্যে আমাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, গর্ডনের এ কথা বলার কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউস থেকে অপসারণ করা হয় ভিন্ডম্যানকে। এসময় তার জমজ ভাই ইয়েভজেনিকেও প্রত্যাহার করে দেশের নিরাপত্তা কাউন্সিলের সিনিয়র আইনজীবী থেকে সেনা বিভাগে ফেরত পাঠানো হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, অভিসংশন থেকে অব্যাহতি পাওয়ার পর ট্রাম্প একজন কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন।

গত বছর শেষের দিকে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে অভিশংসনের জন্য যে তদন্ত হয়, তার মধ্যে এই দুই কর্মকর্তা ছিলেন প্রত্যক্ষদর্শী সাক্ষী।

কংগ্রেসে গত নভেম্বর মাসে ট্রাম্পের অভিশংসন শুনানিতে সাক্ষ্য দিয়েছিলেন গর্ডন সন্ডল্যান্ড। সে সময় ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, গর্ডন সন্ডল্যান্ড তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com