শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

আগুনে ক্ষতিগ্রস্তদের দেখতে বনানীর বস্তিতে তাবিথ

  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৯ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: বনানীর টিঅ্যান্ডটি কলোনির বস্তিতে লাগা আগুনে ক্ষতিগ্রস্তদের দেখতে গেছেন সদ্য অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

সেখানে গিয়ে তিনি বলেছেন, ‘বস্তিতে আগুন লাগে, তদন্ত কমিটিও হয়। কিন্তু কোনো তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হয় না। প্রতিটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিএনপির নেতাকর্মীদের নিয়ে আগুনে ক্ষতিগ্রস্তদের দেখতে যান তাবিথ আউয়াল।

এর আগে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৪টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২২ ইউনিটের প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সহ বিএনপি সমর্থিত স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান ও ফারুক হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাবিথ আউয়াল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com