সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভেরিফায়েড একাউন্ট অল্প সময়ের জন্য হ্যাক হয়ে যাওয়া রহস্যজনক: রিজভী পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করলে দমনপীড়নে যে কোনো সরকার দুইবার ভাববে নির্বাচনবিরোধী অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কালীগঞ্জে জনতার দলের মহাসচিব আজম খানের নির্বাচনী পথসভা “নির্বাচিত হলে কালীগঞ্জকে আধুনিক, মাদকমুক্ত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলবো”—আজম খান সদরপুরে পদ্মা নদীর চর থেকে অবৈধ বালু উত্তোলন: ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা শ্রম অভিবাসনে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহবান উপদেষ্টা আসিফ নজরুলের ফের ৮ ডিগ্রিতে নামতে যাচ্ছে তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন শ্রম অভিবাসনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ উপদেষ্টার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার

ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন ওবায়দুল কাদের

  • আপডেট টাইম : সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৩৫৫ বার পঠিত

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: সিঙ্গাপুরে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন।

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের সঙ্গে থাকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সিঙ্গাপুরের স্থানীয় সময় রোববার (১২ মে) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ওবায়দুল কাদের। এ সময় তিনি (ওবায়দুল কাদের) আগামী বুধবার দেশে ফেরার বিষয়টি প্রধানমন্ত্রীকে নিশ্চিত করেছেন। ওই দিন সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালের ইনটেনটিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয় ওবায়দুল কাদেরকে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়লে একটিতে রিং পরানো হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ভেন্টিলেশনের মাধ্যমে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়। ।

এরপর ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গত ৪ মার্চ ওবায়দুল কাদেরকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। ২০ মার্চ সেখানে কার্ডিও থোরাসিক সার্জন ডা. শিভাথাসান কুমারস্বামীর নেতৃত্বে তার বাইপাস সার্জারি করা হয়। এক মাস চিকিৎসা শেষে গত ৫ এপ্রিল হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুরেই অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com