ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

রিকশাচালকের মেয়ের বিয়েতে নরেন্দ্র মোদির চিঠি

আন্তর্জাতিক ডেস্ক: প্রত্যন্ত গ্রামের এক রিকশাচালকের মেয়ের বিয়েতে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১২ ফেব্রুয়ারি ছিল মেয়েটির বিয়ের দিন। এর আগেই প্রধানমন্ত্রীর চিঠি হাতে পান রিকশাচালক বাবা মঙ্গল কেওয়াত।

আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি থেকে জানা যায়, উত্তর প্রদেশের ডমরি গ্রামের বাসিন্দা মঙ্গল। তিনি কিছুদিন আগে নরেন্দ্র মোদির কাছে মেয়ের বিয়ের নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন।

মঙ্গল বলেন, আমরা বিয়ের প্রথম নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। আমি নিজে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পত্রটি দিয়েছিলাম। গত ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর মোদির পাঠানো শুভেচ্ছাপত্র হাতে পাই। আমরা খুবই আনন্দিত।

মঙ্গলের স্ত্রী রানু দেবি জানিয়েছেন, তারা নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে চান এবং নিজেদের দুর্দশার কথা জানাতে চান।

এই সুযোগও শিগগিরই পেয়ে যেতে পারেন মঙ্গল দম্পতি। কারণ কিছুদিনের মধ্যেই উত্তর প্রদেশ সফরে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

রিকশাচালকের মেয়ের বিয়েতে নরেন্দ্র মোদির চিঠি

আপডেট টাইম : ০১:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০