ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

বিকেএমইএ সদস্যরা পাবেন ২ কোটি ডলার ঋণ

অর্থনৈতিক প্রতিবেদক : নিট গার্মেন্টস মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারারস অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) জন্য রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

এখন থেকে বিকেএমইএর রপ্তানিকারকরা ইডিএফ তহবিল থেকে সর্বোচ্চ দুই কোটি (২০ মিলিয়ন) ডলার ঋণ নিতে পারবেন। এতোদিন এ সীমা ছিল দেড় কোটি ডলার বা ১৫ মিলিয়ন ডলার।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ‘বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ’ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক লেনদেনে নিয়োজিত অথরাইজড ডিলারদের পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, স্বল্প সুদে বৈদেশিক মুদ্রায় ঋণ সহায়তা দেওয়ার মাধ্যমে রপ্তানি বৃদ্ধির লক্ষ্য নিয়ে ১৯৮৯ সালে এ তহবিল তৈরি করেছিল বাংলাদেশ ব্যাংক। বর্তমানে এ তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫০ কোটি ডলারে।

রপ্তানি বাণিজ্যে উৎসাহ ও প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে বাংলাদেশি রপ্তানিকারকদের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক স্বল্প সুদে এ ঋণ সরবরাহ করছে। তৈরি পোশাক, কাপড়, সিরামিক্স ও প্লাস্টিক পণ্য রপ্তানিকারকদের এ তহবিল থেকে ঋণ দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

বিকেএমইএ সদস্যরা পাবেন ২ কোটি ডলার ঋণ

আপডেট টাইম : ০৪:২৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০