মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশি কিশোর খুন হয়েছে লন্ডনে

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৩৫২ বার পঠিত

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে শানুর আহমেদ দাইয়ান (১৬) নামে এক বাংলাদেশি কিশোর খুন হয়েছে। সে মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী গ্রামের শরীফ আহমদের ছেলে। বুধবার (৪ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছেন নিহতের চাচা শিব্বির আহমদ রাহাত।

শিব্বির আহমদ জানান, মা ফাতেমা বেগমের সঙ্গে গত সোমবার রাতে ডাক্তার দেখাতে বাইরে যায় দাইয়ান। সেখান থেকে বাসায় ফেরার পর স্কুলের বন্ধুরা তাকে বাইরে যাওয়ার জন্য ফোন করে। আধা ঘণ্টার মধ্যে বাসায় ফিরে আসবে বলে সে বাইরে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে বাসায় ফিরে না এলে তাকে কল দিয়ে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে মঙ্গলবার সকাল ৮টার দিকে লন্ডনের একটি রেলস্টেশনের কাছ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। মৃতদেহটি লন্ডনের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ফাতেমা বেগম ও তার স্বামী শরীফ আহমদ দীর্ঘদিন পূর্ব লন্ডনে বাস করছেন। তাদের দুই ছেলে। বড় ছেলে দাইয়ান ও ছোট ছেলে রাইয়ান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com