বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

মুজিবনগরে ব্যবসায়ী খুন

  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৩৪২ বার পঠিত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে সুবল কুরি (৬২) নামে এক কীটনাশক ও সার ব্যবসায়ী খুন হয়েছেন। উপজেলার মহাজনপুর গ্রামে শনিবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম এ তথ্য জানান।

স্থানীয় মহাজনপুর ইউনিয়ন পরিষদের সদস্য জহুরুল ইসলাম স্বপন জানান, মহাজনপুর গ্রামের সুবল কুরি নিজের দোতলা বাড়ির নিচতলার একটি কক্ষ দোকান হিসেবে রেখে কীটনাশক ও সারের ব্যবসা করতেন। শনিবার রাতে ওই দোকানে তাকে হাত-পা বেঁধে হত্যা করে সারের বস্তা ও গ্যাস সিলিন্ডার চাপা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাত ১০টার দিকে তার স্ত্রী নিচতলায় ডাকতে এসে স্বামীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে কোমরপুর পুলিশ ক্যাম্প ও মুজিবনগর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ওসি আব্দুল হাশেম জানান, পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সা নেওয়ার উদ্দেশ্যে তাকে খুন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com