শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

দেশে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা বাড়বে

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ২৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ সারা দেশে গত দুইদিন বিচ্ছিন্নভাবে ঝড়-বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে গত দুই দিন ঢাকায় তাপমাত্রা কিছুটা কম ছিল।

তবে আজ সোমবার (১৩ এপ্রিল) দেশে বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু কোনো কোনো স্থানে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ শামসুদ্দিন আহমেদ জানিয়েছেন, মেঘলা আকাশসহ আজ সারা দিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের কিছু স্থানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এটি বিদ্যমান থাকতে পারে।

তিনি জানান, একদিন পরে দেশের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিন পর বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়তে পারে।

এদিকে আজ সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com