বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নিউইয়র্কে ৪ হাজার ৩৪৭ পুলিশ করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ২৬৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে দিশেহারা মার্কিন যুক্তরাষ্ট্র। রহস্যময় এই ভাইরাস ক্ষমতাধর দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে। আক্রান্ত করেছে প্রায় সাড়ে সাত লাখ মানুষকে। সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্ক রাজ্যের। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই লাখ।

এর মধ্যে নিউইয়র্ক পুলিশ বিভাগের ৪ হাজার ৩৪৭ জন সদস্য রয়েছেন। নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শনিবার পর্যন্ত নিউইয়র্ক পুলিশের ৫ হাজার ৩২৪ জন সদস্য অসুস্থ হয়েছেন। যা পোশাকধারী পুলিশের মোট সদস্যের ১৪.৭ শতাংশ। আর সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পদমর্যাদা হিসাব করলে ১৯.৮ শতাংশ।

মোট অসুস্থদের মধ্যে ১ হাজার ৮৫৫ জন সামরিক ও ৩৭৫ জন বেসামরিক সদস্য করোনায় আক্রান্ত। অবশ্য সুস্থ হয়ে মোট ২ হাজার ৮৯ জন সদস্য কাজে যোগ দিয়েছেন।

এদিকে নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) ৬৬৭ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এফডিএনওয়াই এর মুখপাত্র জিম লং। আক্রান্তদের মধ্যে ফায়ারফাইটার, ইএমএস ও বেসামরিক কর্মী রয়েছেন। বর্তমানে নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের ২ হাজার ২০০ জন সদস্য অসুস্থ্যতার ছুটি কাটাচ্ছেন। এই তালিকায় করোনাভাইরাসে আক্রান্তরাও রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com