বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আদাবর থানার ওসি জাহিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, হাসপাতালে পাঠানো হলো উপহার

রমজানে নিত্যপণ্যের কোনো সংকট হবে না : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩০৫ বার পঠিত

নিউজ ডেস্ক : রমজানে নিত্যপণ্যের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘মন্দার হাত থেকে দেশকে রক্ষা করতে খাদ্য উৎপাদন ও মজুদে আরো উদ্যোগী হতে হবে। এক খণ্ড জমিও অনাবাদি রাখা যাবে না।’

শেখ হাসিনা বলেন, ‘আগামীতে হয়তো বিশ্বে দুর্ভিক্ষ দেখা দেবে। কিন্তু বাংলাদেশে আমরা যদি খাদ্য উৎপাদন করতে পারি, মজুদ রাখতে পারি, তাহলে আমরা সেই দুর্ভিক্ষে পড়ব না। বরং আমরা অনেককে সাহায্য করতে পারব। আর আমাদের সেই ব্যবস্থা এখন থেকে নিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন ধান উঠছে। ইতিমধ্যে ধান সংগ্রহ করার ঘোষণা দিয়ে দিয়েছি। আমরা প্রায় ৮ লাখ মেট্রিক টন ধান, ১০ লাখ মেট্রিক টন চাল, ৮০ হাজার মেট্রিক টন গমসহ ২১ হাজার মেট্রিক টন খাদ্য এবার সংগ্রহ করব। এতে ভবিষ্যতে আর অভাব হবে না।’

তিনি বলেন, ‘কৃষি খাতে, শিল্প খাতে আমরা ব্যাপক প্রণোদনা দিয়েছি। ৯৫ হাজার ৬১৯ কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি। যা জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ। অর্থনীতিকে সচল রাখতে আমরা এটা করেছি। আমরা অনেক বড় বড় প্রজেক্ট নিয়েছিলাম। কিন্তু সেগুলো রেখে মানুষের কথা চিন্তা করে এটা করেছি।’

করোনাভাইরাস প্রসঙ্গে তিনি বলেন, ‘দুর্যোগ আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাহসিকতার সঙ্গে তা মোকাবিলা করতে হবে।’

সারা দেশে ৫০৭ প্রতিষ্ঠান কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত আছে জানিয়ে তিনি সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

করোনা মোকাবিলায় দিক নির্দেশনাগুলো যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেসব নির্দেশনা যেন সকলে মেনে চলেন। নিজেকে সুরক্ষিত রাখা প্রয়োজন। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এসব জেলায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেশি। তবে কিছু কিছু জেলা এখনো আক্রান্ত হয়নি। এসব জেলায় যাতে প্রাদুর্ভাব ছড়িয়ে না পড়ে সেই ব্যবস্থা নিয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com