ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন

হবিগঞ্জে একদিনে করোনা শনাক্ত ১০

3d render impression of floating coronavirus cells. Coronaviruses cause respiratory tract infections in humans and are connected with common colds, pneumonia and severe acute respiratory syndrome (SARS).

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে একদিনে ১০ জন করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) রাতে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। তারা সবাই হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল। তিনি জানান, নতুন শনাক্তদের নমুনা পরীক্ষার জন্য বিভিন্ন সময়ে সিলেটে পাঠানো হয়। সোমবার রাত ১০টার পর তাদের রিপোর্ট আসে। তাদের মধ্যে লাখাই উপজেলার তিন, বানিয়াচংয়ের তিন, বাহুবলের এক, আজমিরীগঞ্জের দুই ও চুনারুঘাট উপজেলার একজন রয়েছেন।

তিনি আরও জানান, শনাক্তরা সবাই নিজেদের বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তবে সবাই স্বাস্থ্য বিভাগের যোগাযোগের মধ্যেই আছেন। তারা কে কোথা থেকে এসেছেন তা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এদিকে একদিনেই ১০ জন করোনা শনাক্তের খবরে জেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। শনাক্তরা কখন কে কোথায় গিয়েছেন তা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

হবিগঞ্জে একদিনে করোনা শনাক্ত ১০

আপডেট টাইম : ০৯:১৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০