মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

সৌদির দুটি মসজিদে তারাবির অনুমতি

  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৩২০ বার পঠিত

অনলাইন ডেস্ক : পবিত্র রমজান মাসে সৌদি আরবের দুটি মসজিদে তারাবির নামাজ আদায়ের অনুমতি দিয়েছে বাদশা সালমান বিন আবদুল আজিজ। তবে মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে আগের মতোই বিধিনিষেধ আরোপ রয়েছে। সৌদির সরকারি নিউজ এজেন্সির বরাত দিয়ে বুধবার (২২ এপ্রিল) খালিজ টাইম এ খবর প্রকাশ করেছে।

এছাড়া রমজানে কয়েক ঘণ্টার জন্য সৌদি আরবের বিভিন্ন শহরে কারফিউ শিথিল করার পরিকল্পনা করা হচ্ছে। এ সময়ের মধ্যে যেন আশপাশের দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে।

এদিকে সোমবার দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সির টুইটার পেজে করোনার প্রাদুর্ভাবের কারণে মক্কায় মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববিতে রমজানে তারাবিহ নামাজের রাকাত সংখ্যা কমানোর ঘোষণা দেয়।

জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেইখ আব্দুর রহমান আল সুদাইস জানিয়েছেন, মসজিদুল হারাম ও মসজিদে নববিতে তারাবিহ’র নামাজ আদায় করা হবে। তবে এতে সাধারণ মসুল্লি থাকতে পারবেন না। কেবল প্রেসিডেন্সির সদস্য ও মসজিদের পরিচ্ছন্নতা কর্মীরা নামাজে অংশগ্রহণ করতে পারবেন।

এছাড়া দুই পবিত্র মসজিদেই এবার তারাবিহর নামাজ ২০ রাকাতের পরিবর্তে ১০ রাকাত আদায় করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com