মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

রাজবাড়ীতে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৭ বার পঠিত

জেলায় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজবাড়ীর উপপরিচালক এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ শেষে জেলা প্রশাসক আফরোজা পারভিন বলেন, মেধা বা প্রতিভা নিয়ে হিংসা করা জায়েজ আছে। এই জন্যে মেধা তালিকায় এগিয়ে যেতে ইসলাম সবাইকে অনুপ্রাণিত করে।

তিনি বলেন, শুধু কোরআন মুখস্ত করলে হবে না, তার অর্থও বুঝতে হবে, তাহলেই যথার্থ শিক্ষা হবে। আসুন আমরা প্রতিভা বিকাশে একে অপরকে সহযোগিতা করি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী মডেল মসজিদের খতিব আবু সাইয়েদ, জেলা ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন, মাস্টার ট্রেইনার মো. গোলাম মাওলা প্রমুখ।

উপজেলা থেকে বাছাইকৃত প্রতিযোগীদের মধ্যে থেকে জেলা পর্যায়ে ৩টি গ্রুপের ৯ জন মেধাবীকে এ প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়।

বাছাই করা ৩০ পারা হেফ্জারা হলেন, প্রথম স্থান অধিকারী মো. জুনায়েদ, দ্বিতীয় মো. রাকিবুল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করেছেন হোসাইন শেখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com